প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক ||
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি বিজয় তালুকদার (৪০) ও তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০) রয়েছেন। এছাড়া বিভিন্ন জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আরও ৮ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।গ্রেফতার হওয়া অন্যরা হলেন-কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), ময়না মিয়া (২৫), বজলুর রহমান (৫০), কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) ও অভিনয় দাস (২৫)। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা