প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার, বগুড়া: ||
ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট এবং বগুড়া সদর উপজেলার কৃতি সন্তান জনাব মোঃ নাজমুল হুদার শ্রদ্ধেয় পিতা মোঃ নবাব আলী (৬৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার (১ জুন) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক জেলা শাখার নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।হাসপাতালে উপস্থিত হয়ে তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও নৈতিক সমর্থন জ্ঞাপন করেন।এম-ট্যাব সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনাব নবাব আলীর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।”এদিকে পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।দোয়া শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— “হে আল্লাহ, আপনার অসীম রহমতে মোঃ নবাব আলীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন এবং সকল প্রকার শারীরিক কষ্ট ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন, আমিন।”
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা