প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ||
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ কিশোরগঞ্জ শহরে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (২মে) সকাল ১১টায় জেলার পুরান থানাস্থ শহীদি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়।মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, এনসিপির যুগ্ন আহবায়ক হাফেজ ইকরাম হোসেন প্রমুখ।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা